আমার ওপর রাগ করেছিস বুঝি?
হালকা হাওয়ায় উড়ছে অভিমান
চোখের কোণে শুকনো খোঁজাখুঁজি
বৃষ্টি নেমেছে শহর করছে স্নান
সে বৃষ্টির সকল ছিটেফোঁটা
ইচ্ছে করেই তোর শরীরে পড়ুক
আমার কি আর সৌভাগ্য তেমন
বৃষ্টি ফোঁটা-ই লড়াই করে মরুক
সে লড়াইয়ের কাহিনী আজ থাক
বলব না হয় অন্য কোন দিন
সব লড়াইয়ের শেষ হয় যদিও
জমে থাকে বুকের ভেতর ঋণ
সেসব ঋণের জমাট কথা গুলো
শহর জুড়ে সাজিয়ে রাখি চল
বৃষ্টি যদি সবই ধুয়ে দিল
কী আর আমার থাকল তবে বল?
সারাদিনে হাজার কাজের মাঝে
তোকেই শুধু তোকেই যে মন চায়
জানিতো রাগ তার ওপরেই সাজে
যাকে শুধু ভালোবাসাই যায়!
amar shobcheye beshi valo legeche prodip bala r kobita… tar kobita golo jeno mon choye jay.. bishesh kore rag kobita ti.. 😊😊