Skip to content

জগৎ জুড়ে জাল ফেলেছিস শ্যামা কি তুই জেলের মেয়ে – কাজী নজরুল ইসলাম

[A]

জগৎ জুড়ে জাল ফেলেছিস
শ্যামা কি তুই জেলের মেয়ে।
(তোর) মায়ার জালে মহামায়া
বিশ্বভুবন আছে ছেয়ে॥
পড়ে মা তোর মায়ার ফাঁদে
কোটি নরনারী কাঁদে,
তোর মায়াজাল তত বাঁধে
পালাতে চায় যত ধেয়ে॥
চতুর যে মীন সে জানে মা,
জাল থেকে কি মুক্তি আছে?
(তাই) জেলে যখন জাল ফেলে,
সে লুকায় জেলের পায়ের কাছে।
ওমা জাল এড়িয়ে তাই সে বাঁচে।
তাই মা আমি নিলাম শরণ
তোর ও দুটি রাঙা চরণ
(আমি) এড়িয়ে গেলাম মায়ার বাঁধন
মা তোমার অভয় চরণ পেয়ে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।