Skip to content

আমি মুক্তা নিতে আসিনি মা ওমা, তোর মুক্তি-সাগর কূলে – কাজী নজরুল ইসলাম

[A]

আমি মুক্তা নিতে আসিনি মা
ওমা, তোর মুক্তি-সাগর কূলে।
মোর, ভিক্ষা ঝুলি হতে মায়ার
মুক্তামানিক নে মা তুলে॥
মা তুই,         সবই জানিস অন্তর্যামী,
সেই        চরণ-প্রসাদ ভিক্ষু আমি,
শবেরও হয় শিবত্ব লাভ, মা, তোর যে চরণ ছুঁলে॥
তুই,        অর্থ দিয়ে কেন ভুলাস
এই পরমার্থ-ভিখারিরে,
তোর, প্রসাদিফুল পাই যদি মা
গঙ্গাধারাও চাই না শিরে॥
তোর,        শক্তিমন্ত্রে শক্তিময়ী
আমি,        হতে পারি ব্রহ্মজয়ী,
সেই, মাতৃনামের মহাভিক্ষু তোর মায়াতে নাহি ভুলে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।