Skip to content

[A]

(ওমা)      দুঃখ অভাব ঋণ যত মোর
রাখলাম তোর পায়ে
(এবার)      তুই দিবি মা, ভক্তের তোর

         সকল ঋণ মিটায়ে॥
মাগো       সমন-হাতে মোর মহাজন
ধরতে যদি আসে এখন,
তোরই পায়ে পড়বে বাঁধন
ছেলের ঋণের দায়ে॥
ওমা     সুদ-আসলে এ সংসারের বেড়েই চলে দেনা,
এবার      ঋণমুক্তির তুই নে মা ভার, রইব তোরই কেনা।

আমি আমার আর নহি তো,
(আমি)     তোর পায়ে যে নিবেদিত,
এখন তুই হয়েছিস জামিন আমার –
দে ওদের বুঝায়ে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।