সেই প্রেমিকার কবি
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ০৭-০৪-২০২৬ ইং
রাতের বেলায় চন্দ্র-তারা
গগনতলে দেয় যে সাড়া
দর্শনে এক ভবি,
কেউ কি জানে তাহার তরে
কাব্যমালার পাহাড় গড়ে
সেই প্রেমিকার কবি?
ইব্রাহিম এক কবি।
সবাই জানে পুষ্পবাগে
ভ্রমর ছুটে অনুরাগে
মধুর খোঁজে সবি,
কেউ কি জানে নদীর ধারে
বসত ছিলো পুলের পাড়ে
সেই প্রেমিকার কবি ?
ইব্রাহিম এক কবি।
সবাই জানে দিনের আলো
সূর্য ডুবে হয় যে কালো
যায় না দেখা ছবি,
কেউ কি জানে সুখে-দুখে
সর্বদা যার হাসি মুখে
সেই প্রেমিকার কবি?
ইব্রাহিম এক কবি।
সবাই জানে রাতের শেষে
ঊষা আসে একটু হেসে
আলো ছড়ায় রবি,
কেউ কি জানে গ্রামের ছেলে
দুঃখে না রয় দুঃখ পেলে
সেই প্রেমিকার কবি?
ইব্রাহিম এক কবি