Skip to content

শ্বাশত সম্পর্ক

সম্পর্ক কি মোমের মত?
কিংবা কাঁচ, কর্পুর?
ইচ্ছে করলেই যেমন খুশি
নিত্য করি ভাংচুর?

দূরের ঘাস অতি সুন্দর
মোলায়েম মখমল;
যাও কাছে দেখবে শেষে
কাছের মতই অনুজ্জ্বল!

কোথায় যাবে? কোন প্রাসাদে?
কোন সুদুরের ভবে?
জনম জনম খুঁজলে প্রিয়
আমার মতো পাবে?

তোমায় চিনি তোমায় জানি
তোমায় যত ঝুঝি!
নিমেষ নিশি কোন বেশী?
আপন হয় বুঝি?

আমার অভাব আমার স্বভাব
আকিঞ্চন চিরন্তন।
তোমার প্রাচুর্য তোমার ঐশ্বর্য
হয় না কভু পূরণ!

তৃতীয় জনে নিত্য প্রবর্ধনে
নড়বড়ে হয় সংসার!
অহম অহঙ্কারে পু্ড়ে ছারখার
স্বপ্ন সৌধ চুরমার !

তোমার সাথে আমার বাঁধন
জন্মজন্মান্তরের!
এক নিমিষে হলে শেষ
তা নিছক অহঙ্কারের!

অচিন দেশে বিরস বেশে
কে তোমার ধন্বন্তরি?
আমার তুমি তোমার আমি
পেরিয়ে গেলো কুড়ি!

ক’টা দিন বাঁচবো বলো
আধেক জীবন পার।
বাকী জীবন সুখের ভুবন
যদি চূর্ণী অহংকার!

কবিতাঃ শ্বাশত সম্পর্ক
কবিঃ এ কে সরকার শাওন
লিখার স্থানঃ শাওনাজ ভিলা
১৫, মেডিকেল রোড
ইউকে, ঢাকা।
৩০ জুন ২০২৫

মন্তব্য করুন