শিব তোমায় জানাই প্রণাম
তুমি আদিদেব ভগবান
তুমি সত্য তুমি শিবম
তুমি আবার সনাতন।
আকাশের মিহির তুমি
আবার নিশিকান্ত তুমি
আবার তুমি কালী উগ্ৰচণ্ডী
তুমি আবার পদ্মপাণি।
সবই তোমার রূপের খেলা
আমরা এত কিছু বুঝি না
আমরা তোমায় শুধু ডাকতে জানি
তোমার পুজো করতে জানি।
গলায় তোমার নাগ বাসুকি
মাথায় আছেন সুরনদী
তোমার পরনে আছে বাঘছাল
জয় জয় শিব শম্ভু মহাকাল।
তুমি বাবা পরমেশ্বর
পঞ্চমুখ আছে তোমার
তুমি বাবা স্বয়ং গিরিজানাথ
তুমি আবার বিশ্বনাথ।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৪/৪/২০২৬