শিবের মধ্যে ডুবে যাও মন
শিব শিব বলো মন।
তখন চারিভিতে দেখতে পাবে
শিব শিব শিব শিব।
এ জগতে সবই শিব
শিব শিব শিব শিব।
শুধু শিবের ভাবে শিবের ঘোরে
থাক না মন প্রতিক্ষণ যে।
শিবের শরণ নাও মন
শিবই পরম দয়াবান।
তাঁর হাতে মোদের জন্ম মৃত্যু
তাঁর ইচ্ছায় ওঠে শশী ইতু।
রজতগিরির মাথায় বসে
ত্রিভুবনের সবই দেখেন।
মোদের চালান গিরিশ সেখান থেকে
বিপদ থেকে মোদের বাঁচান।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৬/৪/২০২৬