Skip to content

শিবের গান গাও মন — অর্ঘ্যদীপ চক্রবর্তী

শিবের গান গাও মন
শিবের গান গাও মন
তুমি শিবের গান গাইতে গাইতে
শিবের ঘোরে ডুবে যাও মন।

কত মধুর শিবের গান
এ গানে বাস করেন ভগবান
তাই তাঁর দেখা পেতে গেলে
তাঁর গান গাইতে হবে।

শিব শিব শিব শিব
অহর্নিশি শিব শিব
শুধু এই নাম জপ করে যাও
ও মন তুমি জপ করে যাও।

তিনি হলেন অংশুমান
তিনি হলেন ভগবান
আবার তিনি হলেন রজনীকর
তিনি হলেন বিশ্বেশ্বর।

এ ব্রহ্মাণ্ড শিবময়
সবকিছু শিবময়
তিনি নিজেই হলেন রোদসী
তিনি আবার হ্রদিনী।

এ জগতে শিবই সব
সবার মধ্যে আছেন শিব
যা দেখছি সবই শিবের মায়া
সবার মধ্যে আছেন বাবা।

তাই জপ শিবের নাম
গাও মন শিবের গান
এই নামগান আর জপের গুণে
একদিন মন তাঁর দেখা পাবে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৭/৪/২০২৬

মন্তব্য করুন