Skip to content

যেদিন আমি থাকবো না – মোঃ ইব্রাহিম হোসেন

যেদিন আমি থাকবো না
মোঃ ইব্রাহিম হোসেন
গোদাগাড়ী, রাজশাহী
রচনাঃ ২২-০৪-২০২৬ ইং

জীবন মানে যুদ্ধেরই মাঠ
যুদ্ধ ছাড়া বিজয় না,
লড়াই করে বাঁচতে শেখায়
কষ্টগুলোর অন্ত না।

অর্জিত সব রত্ন জোগাড়
দম ফুরালে কিছুই না,
সম্পদে সব ভাগ বসাবে
যা ছিলো তা আমার না।

যেদিন আমি থাকবো নাকো
কেউ আমাকে খুঁজবে না,
পথের ধারে কার বাড়িটা ?
ভুল করে কেউ পুছবে না।

ঋণ থাকিলে কাঁধের উপর
কখনো কেউ শোধবে না,
কারোর কাছে পাওনা পেলে
থাকবে নীরব বুঝবে না।

আমার লাশের খবর খানাও
পেপার পাড়ায় পৌঁছবে না,
নগণ্য খুব ব্যক্তি আমি
খবরটা কেউ রাখবে না।

মন্তব্য করুন