Skip to content

মিথ্যার শহর
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০২-০৫-২০২৬ ইং

মিথ্যার শহরে জন্ম নিয়েছি
মিথ্যার শহরে বাস,
অবিশ্বাসের চারদেয়ালে
কাকে করি বিশ্বাস?

নিঠুর নিয়তি, নিঠুর জাহানে
দেখে না দীর্ঘশ্বাস;
জীবন নামের কারখানাটা
দহনে নাভিশ্বাস।

আপন ভাবিয়া মনের ভেতরে
যাকে দেই ঠাঁই ভাই,
প্রিয়জন সেই বুকে ছুঁড়ে তির
ঠিক কসাইয়ের ন্যায়।

আমি তো সাধারণ আলাভোলা এক
কিছুই বুঝি না হায়!
জালিমের জ্বালা সহ্য করিয়া
হতভম্বে রই ঠায়।

দেবো কাহাকে বিচারটা ভাই
বিচারের লোক কই?
মিথ্যার জালে আটক সবাই
মালিকের আশে রই।

ক্ষণিকের এই সরাইখানা
আজ আছি কাল নাই,
নবীজির জীবনী স্মরণ করিয়া
সান্ত্বনা দিলে পাই।

মন্তব্য করুন