Skip to content

মন তুমি শিব বলো — অর্ঘ্যদীপ চক্রবর্তী

মন তুমি শিব বলো
অবিরত শিব বলো।
শুধু শিব শিব বলো মন
শিবকে মানো জীবনের ধন।

শুধু শিব বলে গেলে
শিব ভাব উঠবে জেগে।
সেই শিবের ভাবে শিবের ঘোরে
ডুবে থাকতে ভালো লাগবে।

যত বলবে শিব শিব
দেহের মধ্যে জাগবেন শিব।
তিনি জাগরিত হয়ে তখন
মনোহর দর্শন দেবেন।

শিব সত্য শিব সুন্দর
শিব নির্মল শিব জটাধর।
সেই শিবের পূজা করে যে জন
অন্তিমে তাঁর কাছে পায় স্থান।

অদ্রিনাথ একনাথ
গঙ্গাধর বিশ্বেশ্বর।
জয় জয় জয় মহাদেব
জয় জয় দেবাদিদেব।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৯/৪/২০২৬

মন্তব্য করুন