বসন্তে আজ চারিদিকে
নানান রঙের মেলা,
প্রকৃতি তার আপন রূপে
করছে দারুণ খেলা।
বসন্তের ওই মৃদু হাওয়ায়
মন জুড়িয়ে যায়,
খোকা খুকি খেলায় মেতে
দারুণ মজা পায়।
প্রকৃতির ওই নতুন সাজে
নব ফুলের ঘ্রাণ,
বসন্তের এই সুন্দর দিনে
উতলা রয় প্রাণ।
প্রকৃতির ওই নতুন সাজে
কোকিল ডাকে গাছে,
মিষ্টি হাওয়া গায়ে মেখে
খোকা খুকি নাচে,