ফুল সুন্দর ও সৌন্দর্য প্রকাশের সেরা প্রতিক বলা যায় তবে এই ফুল-ই-যে শ্রেষ্ঠ সুন্দর আমার মতে তা নয়। কেননা পৃথিবীর শ্রেষ্ঠ বলতে মানুষকেই বোঝায় অন্যথায় বাকি সব সেরা সুন্দর বলতে বাঁধা নেই। সব মানুষই সুন্দর আর এই সুন্দর মানুষের মধ্যে আছে ভালো আছে মন্দ আবার প্রত্যেকটা মানুষের মঝে ভালো মন্দ দুটোই উপস্থিত। তার মধ্যে কিছু মানুষ তার সৌন্দর্যের সাথে ভালো গুণ সমূহ প্রকাশ করে আর বাকীরা ঠিক তার উল্টো। আবার এই ভালো মন্দের মাঝে এমন গুটিকয়েক মানুষ আছে যারা শুধু মাত্র ভালো মন্দ প্রকাশে সীমাবদ্ধ নয় বরং বেতিক্রম ধর্মী গুণের অধিকারী।
এখানে আমি মানুষের তিন প্রকার গুণের কথা উল্লেখ করলাম, প্রথমত যারা ভালো দ্বিতীয়ত যারা মন্দ বা খারাপ আর তৃতীয় যারা বেতিক্রম। ভালো বলতে এখানে আমি মনে করি যারা সাধারণ এবং নৈতিকতার অধিকারী মোট কথায় সাদামাটা সরল স্বভাবের সত্যবাদী মানুষ, যারা সত্য কথা বলে সঠিক পথে চলে সরলতাই তাদের মূখ্য বিষয় কুটিলতা থেকে দূরে অবস্থান করে। আর অপর দিকে খারাপ তথা মন্দ বলতে ভালোর বিপরীতে অবস্থিত মানুষদের বোঝা যায়, যারা ভালো ভাবে খারাপ কাজ করে যাদের অন্তরে কুটিলতায় জটিলতা পূর্ণ ওরা যেনে বুঝে অপরাধ করে আবার যুক্তি দিয়ে তা সঠিক প্রমাণ করতে ব্যস্ত মিথ্যের মাঝে যাদের জীবন সাজানো এরা মূলত মন্দ অর্থাৎ খারাপ মানুষের কাতারে। এরপর আসি বেতিক্রম ধর্মী মানুষের প্রসঙ্গে, এরা তারাই যারা সরল নয় কখনো ছিল না জটিলতা কুটিলতায় পূর্ণ ছিল। তারা দ্বিতীয় প্রকারের মানুষ হয়ে একটা সময় এসে নিজের করে ফেলা কর্ম সমস্ত অনৈতিক ছিল এবং তা করা উচিত হয়নি বুঝতে পারে। বুঝতে পারে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব আর মানুষের মধ্যে মূল্যবোধ থাকা জরুরি মানুষের এধরনের কর্ম করা উচিত নয়। তারা নিজের ভুল বুঝতে পারে ঠিক তখন তারা নিজের ভারাক্রান্ত হৃদয় অনু-সূচনার প্রশান্তিমত জলে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে।
নাহ, সবাই পারে না নিজের ভুল বুঝতে, অনেক আবার জেনে বুঝেই ভুল করে তা নিয়েই গর্ভ বোধ করে, কেউ কেউ তো অজান্তে ভুলের করে আবার ভুলের উপরেই সারাটা জীবন পার করে। মানুষ মাথা উচু করে বাঁচতে চায় আর এই মাথা উচু করার চক্করে মানুষ নিজের ভুল অপকর্মকে সর্বদাই প্রশ্রয় দেয় নিজে ভুল করে কিন্তু তা যে ভুল সেটা সে কোনক্রমেই মানতে নারাজ।
গুটিকয়েক বেতিক্রম ধর্মী মানুষ যারা প্রথম প্রকারের মতো সরল স্বভাবের মানুষ নয়, যে ভুল না করেও অন্যের দেয়া অপবাদ মাথা পেতে নিবে। আবার দ্বিতীয় প্রকারের মতো জটিল মানুষও নয়, যে ভুল অপকর্ম লুকিয়ে নিজেকে ভালো মানুষ দাবী করবে। এরা তাঁরা যারা কিনা, ভুল করে নিজের ভুল বুঝতে পরবে আর তারপর অনুসুচনার চোখের লোনা জলে মরুময় বুক ভিজিয়ে প্রশান্তিময় করে তেলে মূলত সুন্দর হ্যাঁ, ” পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ” সেই দৃশ্য সেই অনুভূতি সেই ব্যক্তি।
তোমায় বলি শুনো, তোমার সাথে কেউ যদি অজান্তে কিংবা জেনে বুঝে অন্যায় করে তোমাকে আঘাত করে কষ্ট দেয় অথবা তোমার কোন বড় ধরনের ক্ষতিও করে ফেলে এবং পরবর্তীতে যদি সেই ব্যক্তি তার ভুল, অপকর্ম, করে ফেলা অন্যায় বুঝতে পারে তারপর তোমার কাছে এসে নিজের ভুল শিকার করে ক্ষমা প্রার্থনা করে তবে তুমি দেরি না করে তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে তাঁকে মাফ করে দাও। এটা অতি উত্তম কাজ যা স্বয়ং আল্লাহ রব্বুল আলামীন পছন্দ করেন