Skip to content

চাবিরতোড়া – অথই মিষ্টি

চাবি হাতে নিয়ে একটা ছবি।
হয়তো সাধারণ দৃষ্টিতে সবুজ ব্যাগ্রাউন্ড এর সামনে এক হাতের উপরে একটি চাবিরতোড়া ব্যাচ এতোটুকুই।
প্রকৃত পক্ষে এ আলোকচিত্রের রহস্যের গভীরতা বিশাল। যদি এই হাত কোনো পুরুষ মানুষের হয় তবে এর দ্বারা বোঝা যায় গোটা পরিবারের দ্বায়িত্ব এখন তার হাতে। বৃদ্ধ অসুস্থ বাবা-মায়ের ঔষধ, স্ত্রী সন্তানের খাওয়া দায়িত্ব আবদার মেটানো ইত্যাদি।
আবার সেই হাত যদি কোনো মেয়ে মানুষের হয় তবে তা দেখে বোঝা যায় রান্নাঘর সহ সমস্ত দায়িত্ব সেই নারীর উপর। শ্বশুর শ্বাশুড়ি, ননদ দেবর স্বামী সন্তান সকলের সময় মতো খাবার, ঔষধ, টিফিন রেডি করা, ঘর গোছানো, কাপড় কাচা থেকে শুরু করে সমস্ত কিছুর দায়িত্ব।
তাই মানতে হবে হাতে, ব্যাগে অথবা ওড়নার কিনারে চাবিরতোড়া মানে সাধারণ কিংবা সামান্য বিষয় নয় কাঁধে তুলে নেয়া বিশাল দ্বায়িত্ব।

শিরোনাম : চাবিরতোড়া
লেখক : অথই মিষ্টি ✍️
তাং : ২৯ এপ্রিল ২০২৬ ইং

মন্তব্য করুন