Skip to content

কর্ণধার – আওয়াল হোসেন টুটুল

আমি কই থাকি, কী খাই
কারও ভাবনায় এসব নাই
আমার কাছে সবার দাবি
‘চাই, শুধুই চাই!’

রসে ভরা ইক্ষু আমি, চাপলেই রস জোটে,
মানুষ ততোই চিবায়, যতো
রস দিই ওদের ঠোঁটে,
মনের দুঃখে এ্যাকলা কাঁদি,
দুখের সঙ্গী নাই
আমার কাছে সবার দাবি
‘চাই, শুধুই চাই!’

সুখের দিনে আমায় ঘিরে
কতো আপনজন
আমায় নিয়ে হাসি-খ্যালা
হাজার বিনোদন!
সুখের সঙ্গী অনেক আমার,
দুখের সঙ্গী নাই।
আমার কাছে সবার দাবি
‘চাই, শুধুই চাই!’

আমি কই থাকি, কী খাই
কারও এই ভাবনা নাই
আমার কাছে সবার দাবি
‘চাই, শুধুই চাই!’

উপজেলা ডরমিটরি, ঝিনাইগাতী, ২০২৬-০৪-২৭, সকাল ০৭:৩৯

মন্তব্য করুন