Skip to content

আমার শহর – মোঃ রুহুল আমিন

আপন শহরের সেই সুবাস
মুগ্ধ করলো প্রাণ,
বায়ুর মাঝে খুঁজে পেলাম
কি যে মধুর ঘ্রাণ।

পাইনি কোথাও এমন শহর
চোখ বুলিয়ে ভাই,
নিজের শহর ভুলে থাকায়
দুখের সীমা নাই।

নানান শহর ঘুরছি তবুও
পাইনা কোনো সুখ,
গভীর রাতে মনের কোণে
পাই যে শুধু দুখ।

মায়ার বাঁধন সেতো আমার
মোর হৃদয়ের টান,
তৃষ্ণা সুধা মেঠায় মোরে
জুড়িয়ে যায় প্রাণ।

এমন শহর কোথাও খুঁজে
পাবো নাকো আর,
রাজার বেশে থাকলে সুখে
তবুও মনটা ভার।

এই শহরের —কোলাহল যে
ভালো লাগে বেশ,
তাইতো আমার ভালো লাগার
হয় না কভু শেষ।

মন্তব্য করুন