ইচ্ছে যদি থাকে মনে
পড়তে তবে বসো,
বিদ্যে দানে জ্ঞানের সাগর
আপন মনে শেখো।
অ আ ক খ শিখলে পরে
খুলবে চোখের পাতা,
ভরবে আলোর অবাক রঙে
জীবন নামের খাতা।
বইয়ের পাতায় লুকিয়ে রয়
হরেক রকম দেশ,
পড়লে তবেই কাটবে রে তোর
অন্ধকারের রেশ।
লেখাপড়া শিখলে সমাজ
দেবে তোকে মান,
সবাই মিলে গাইবে রে তোর
সফলতার গান।
ভয় পেও না কলম ধরো
শক্তি তোমার হাতে,
ভবিষ্যতের সূর্য ওঠাও
কালবৈশাখি রাতে।
জগতটাকে চিনতে হলে
শিক্ষার নেই’রে শেষ,
জ্ঞানের আলোয় গড়বে তবে
সোনার বাংলা’দেশ।