সারাদিন
স্বপ্নহীন
অগোছালো, এই জীবন;
শরৎ মেঘ
কিছু আবেগ
এ মনেতে, ছিলো যাপন।।
শ্রাবণ মন
একলা ক্ষণ
স্মৃতিচয়ন, সংগোপন;
আয়না মুখ
ঝাপসা সুখ
প্রতিপলে, অনুরণন।।
স্বপ্ন ছায়া
অলীক মায়া
এলোমেলো, প্রতিফলন;
দীপ জ্বেলে
তুমি এলে
অজানা এক, প্রতিবেদন।।
নীল পাখি
ভেজা আঁখি
দহন সুখের, সমীকরণ;
ছিলে সাথে
সেই পথে
অন্তহীন, অনুসরণ।।
* লেখাটি পড়ে ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন । ধন্যবাদ