Skip to content

রোদ আর খড়কুটো – শ্রীজাত

সকালে এনেছি রোদ আর খড়কুটো।
আমার খাতায় সকাল যেভাবে হয়।
সময়ের কাছে হেরে গেছি খুব দ্রুত…
তুমি তো আমার কবিতায় পাওয়া জয়।

তোমার ঘরেও একফালি রোদ ঢোকে,
লেখার দু’পাশে সরে যায় উল্কারা…
তুমি বোঝাচ্ছ ভেঙে ফেলা। ছন্দকে।
কুড়িয়ে নিচ্ছে, কাছে বসে আছে যারা।

আমি দূর থেকে এই সমস্ত দেখি।
একা হেঁটে যায় জন্মদিনের শীত…
স্পর্শে এ-লেখা একবারও জাগবে কি?
জলে যেরকম ফিরে আসে সম্বিৎ?

সকালে এনেছি খড়কুটো আর রোদ।
আমার খাতায় সকাল যেটুকু হয়।
পথে পথে আজ উঠে যাক অবরোধ…
তুমি তো আমার কবিতায় পাওয়া জয়!

[A]

2 thoughts on “রোদ আর খড়কুটো – শ্রীজাত”

  1. অসাধারণ লাগে কবিতা গুলো পড়তে, আমি একজন “বৈ_প্রেমিকা” আসলে বই এর প্রতি আসক্ত হয়েই নিজেকে ভালোবেসে আইনামে ডাকা ,,, সে যাইহোক,,
    বৃষ্টির দিন আমার খুব প্রিয় আর সঙ্গে থাকা কবিতার বই যেখানে থাকে কিছু বিরহ, অভিমান, অশ্রুধারা, আর থেকে মাছরাঙার মতো নীল হলুদ পালকের মতো মন ভালো করার হোমিওপ্যাথিক পুরিয়া 💛💙✨💌🌻🪡🧶

  2. অসাধারণ লাগে কবিতা গুলো পড়তে, আমি একজন “বৈ_প্রেমিকা” আসলে বই এর প্রতি আসক্ত হয়েই নিজেকে ভালোবেসে এইনামে ডাকা ,,, সে যাইহোক,,
    বৃষ্টির দিন আমার খুব প্রিয় আর সঙ্গে থাকা কবিতার বই যেখানে থাকে কিছু বিরহ, অভিমান, অশ্রুধারা, আর থাকে মাছরাঙার মতো নীল হলুদ পালকের মতো মন ভালো করার হোমিওপ্যাথিক পুরিয়া 💛💙✨💌🌻🪡🧶

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।